প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৬, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৬, ১০:৫৬ এ.এম
রাজবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছেন।
বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার খাগজানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাজ্জাত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের খাগজানা এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। তবে চালকের পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় সনাক্ত করার কাজ চলছে।
তিনি আরও বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube