প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৬, ১০:৪৩ এ.এম
রাজবাড়ীতে পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাগলী-কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুন) বিকেলে সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মন্ডল, ইউপি সদস্য ও যুবদল নেতা রাকিবুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দক্ষিণাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জন নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে কসবামাজাইল এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি কার্যক্রম পরিচালনা করলেও পরবর্তীতে সেটি প্রত্যাহার করা হয়। এরপর থেকে এলাকায় ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনা ও অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।
তারা আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কসবামাজাইল এলাকায় দ্রুত একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন অত্যন্ত জরুরি।
এ সময় এলাকাবাসী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ হারুনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube