প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৬, ১০:৫৩ এ.এম
কাজিপুরে সাংবাদিকরদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

সিরাজগঞ্জের কাজিপুরে সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাতটায় মতবিনিময় সভা সিনিয়র সাংবাদিক শাহজাহান আলীর সভাপতিত্বে ওসি'র কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক টি এম কামাল, আবদুল জলিল, গোলাম কিবরিয়া খান, শফিকুল ইসলাম, আবু তৈয়ব সুজয়, আমিনুল ইসলাম, আব্দুর রহিম, এনামুল হক, পলাশ শেখ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী।
মতবিনিময়ে মাদক নির্মুলসহ সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে আলাপ আলোচনা করা হয়। মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি পুলিশ-সাংবাদিক পেশাদার সম্পর্ক দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, কাজিপুরের সার্বিক আইন-শৃঙ্খলা সহনশীল রাখার জন্য গণমাধ্যমকর্মীদের বিশেষ সহযোগিতা প্রয়োজন। পুলিশের প্রতি আস্থা ফেরানোর জন্য উপজেলার মানুষেরও সহযোগিতা প্রয়োজন। মাদক মুক্ত করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। নবাগত ওসি সাংবাদিকদের কাছ থেকে কাজিপুরের নানা সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube