প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৬, ১০:৪৮ এ.এম
কাজিপুরে সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাউড়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক, শালগ্ৰাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, মাজনাবাড়ী গ্ৰামের কৃতিসন্তান ও বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুর রাজ্জাক এর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৯ জুন) কাজিপুরের মনসুর নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাজনাবাড়ী গ্ৰামের কৃতিসন্তান মরহুম আব্দুর রাজ্জাক মাষ্টারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তার মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে বাদ আসর কোরআন খতম, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মরহুম আব্দুর রাজ্জাক মাষ্টারের জৈষ্ঠ পুত্র আব্দুল আউয়াল লেবু সরকার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট তার পিতার আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছে।
আব্দুর রাজ্জাক চেয়ারম্যান জীবদ্দশায় কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মনসুর নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বাউড়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শালগ্ৰাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি। এছাড়া অসংখ্য ধর্মীয়, মানব সেবা ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube