প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৬, ১১:২১ এ.এম
বালিয়াকান্দিতে অভিমানে কীটনাশক পান দুই দিনের চিকিৎসার পর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুটিয়া গ্রামে বিষপানে সুনিতা রায় (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি পুটিয়া গ্রামের শান্ত মন্ডলের স্ত্রী এবং মৃত সুভাষ রায়ের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জুন সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্কের একপর্যায়ে ক্ষোভে ঘরে থাকা ঘাস মারা কীটনাশক পান করেন সুনিতা। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একই দিন বিকেল ৪টা ৫৩ মিনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন দুপুর ২টা ৪০ মিনিটে তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানালে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube