প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৬, ১০:৫৪ এ.এম
কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়ন ও স্মার্ট ভবিষ্যত গঠনের প্রত্যয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল তিনটায় বিদ্যালয়টির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কাজিপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সেলিম রেজা।
মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নতুন সভাপতি ওয়াহিদুজ্জামান মিনুর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূখ্য আলোচক কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, সিরাজগঞ্জ জেলা
ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আতিকুল আলম আতিক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, স্বাগত বক্তব্য রাখেন মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, কাজিপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি সোলায়মান হোসেন প্রমূখ।
এর পূর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিসহ কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নতুন সভাপতি সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনুকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকগণ। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube