তিস্তা পাড়ের মানুষ অনেক কষ্ট করেছে। অনেক প্রতিশ্রুতি শুনেছে। আর না মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। শুক্রবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদী পরিদর্শনে এসে রেলওয়ে সড়ক সেতু এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেনপানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
এসময় তিনি আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটা এই এলাকার মানুষের ন্যায্য অধিকার। আমরাও চাই এটা বাস্তবায়ন করা জরুরি। কিন্তু সব কিছু তো হুট করে হয় না। এটি একটি বিশাল কাজ তাই দেখে শুনে বুঝে যতদ্রুত সম্ভব আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। অনেকে অনেক কথা বলে শুধু আপনাদের ধোকা দিয়েছে, আশ্বাসের ফুলঝুরি দিয়েছে। আমি আপনাদেরকে কথা দিতে পারি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, অনেক লোক এসে তিস্তা পাড়ের মানুষের কাছে এসে অনেক ধরনের আশ্বাস দিয়েছেন। কিন্তু কাজের কাজ কোন কিছু করেনি।
নির্বাচনের আগে বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তাই সরকার গঠনের চার মাসের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমার টেকনিক্যাল কমিটি কাজ করে যাচ্ছি। আগমনী এক মাসের মধ্যে আমরা আমাদের প্রতিবেদন দিবো এবং একনেকে পাশ করিয়ে আগামী এক বছরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা পাড়ের মানুষের কথা ভেবে একটি কমিটি গঠন করে দিয়েছে। তারই আলোকে আজ আমরা তিস্তা তীরবর্ত্তী এলাকা ঘুরে ঘুরে দেখছি। কিভাবে কাজ করলে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি নদী খনন করে নদী ভাঙন রোধ করা যায়। আমরা যতদ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়। এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর আহ্বায় সামছুজ্জামান সামু, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম শফি প্রমূখ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com