প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৬, ৬:০৪ পি.এম
সিরাজগঞ্জে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই পদে নিয়োগ সম্পন্ন

পুলিশ লাইন্স সিরাজগঞ্জে প্রথম দিনে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) উক্ত পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), পুলিশ সুপার, সিরাজগঞ্জ। এসময় কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষা শেষে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে ভর্তি ইচ্ছুক যোগ্য প্রার্থীদেরকে যে কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে কোন প্রকার যোগাযোগ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।
সিরাজগঞ্জ জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ—একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সকল প্রার্থীর সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ।
এসময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, সিরাজগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্তকর্তাগণসহ মেডিকেল বোর্ডের সদস্যগণ। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube