জেলা প্রশাসক বালিয়াকান্দি উপজেলা ও ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, রেকর্ড রুমের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন।
রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা পারভীন। মঙ্গলবার (১৬ জুন) বালিয়াকান্দি উপজেলার উপজেলা ভূমি অফিস ও ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি উপজেলা ভূমি অফিসের রেকর্ড রুমের নবনির্মিত সম্প্রসারিত অংশের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি ভূমি অফিসের সার্বিক দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথি ও রেজিস্টার সংরক্ষণ পদ্ধতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক ভূমি সেবার মানোন্নয়ন ও সেবাগ্রহীতাদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে জনসাধারণের জন্য ভূমি সেবা আরও সহজ ও গতিশীল করার আহ্বান জানান।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস এবং দুপুর ২টা ৩০ মিনিটে বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব আফরোজা পারভীন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com