গ্রামের মাঠে মাঠে জ্যৈষ্ঠ মাসে দেশি খেজুর পাওয়া যেত। এই খেজুর কাঁচা থাকতে সবুজ, পাকলে হলুদ রং ধারণ করতো। গাছের চারদিকে ঝুলে থাকতো খেজুর। তাকালে মনে হতো রসালো ফল বাতাসে দোল খাচ্ছে। পথের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে খেজুর সংগ্রহ করতে ইচ্ছে হতো। গ্রামের কিশোরেরা মেতে উঠতো খেজুর পাড়ার উৎসবে। সেসব আর দেখা যায় না। হারিয়ে যেতে বসেছে দেশি জাতের খেজুর।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তাঁরা বলেন, ‘আমাদের গ্রামে আগে অনেক খেজুর গাছ ছিল। এই গাছে দেশি খেজুর পাওয়া যেত। গ্রামের অনেক কৃষক খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহ করে বাজারে বিক্রি করতো। কিন্তু এখন অনেক কৃষক পরিবার মাঠের ভেতরে বাড়ি করায় গাছগুলো কাটা পড়ে গেছে। ফলে গ্রামে খেজুর গাছ নেই বললেই চলে। দেশি খেজুরের মান অনেক ভালো। খেতে খুবই সুস্বাদু।’
সোনামুখী গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, ‘বর্তমানে হাটে-বাজারে দেশি খেজুর পাওয়া যায় না। আগে আমাদের গ্রামে অনেক খেজুর গাছ ছিল। এই খেজুর গাছ থেকে আমরা খেজুর সংগ্রহ করে বাজারে বিক্রি করতাম। কিন্তু বর্তমানে দেশি খেজুর হারিয়ে যাচ্ছে। আমাদের দেশে যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার হচ্ছে। তাই অনেকেই পাড়া-মহল্লা ছেড়ে গ্রামের মাঠের মধ্যে বাড়ি বানাচ্ছে। ফলে মাঠের মধ্যে থাকা দেশি খেজুর গাছগুলো বেশি কাটা পড়ে যাচ্ছে।’
কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের গ্রামে এখন আর দেশি খেজুর গাছ দেখা যায় না। অনেক আগে আমাদের গ্রামে অনেক খেজুর কাজ ছিল। এ খেজুর গাছে পর্যাপ্ত পরিমাণে দেশি খেজুর পাওয়া যেত। এখন হাতেগোনা অল্প কিছু থাকলেও সেই গাছে পর্যাপ্ত খেজুর পাওয়া যায় না।’ তিনি বলেন, ‘ছোটবেলায় আমি দেশি খেজুর পছন্দ করতাম। বিভিন্ন মাঠে গিয়ে দেশি জাতের খেজুর সংগ্রহ করে বাড়ি নিয়ে আসতাম। তারপর বাড়ির সবাই মিলে সেই খেজুর খেতাম। আজ খেজুর গাছ না থাকায় দেশি খেজুর হারিয়ে যেতে বসেছে। দেশি খেজুরের স্বাদ খুবই চমৎকার। এ খেজুর শিশুরা খুবই পছন্দ করে। তাই আমাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে খেজুর গাছ বেশি বেশি রোপণ করতে হবে।’ #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com