প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ২:৩৫ পি.এম
বালিয়াকান্দি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আলতাফ হোসেন (বাবলু) মারা গেছে

রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও বালিয়াকান্দি বাজারের পরিচিত ওয়ার্কশপ ব্যবসায়ী আলতাফ হোসেন (বাবলু মেম্বার) আর নেই।
তিনি অনেক দিন যাদব অসুস্থ ছিলেন, তবে গতকাল রাতে ১১টা ৪০ মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
শালমারা নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন (বাবলু) মেম্বার দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বালিয়াকান্দি বাজারে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। (আমিন)
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube