প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৬, ৬:০৯ পি.এম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করছে মোঃ ফারুক মিয়া নামে এক ব্যক্তি।
বুধবার বিকেলে সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবে ফারুক মিয়া ও তার পরিবার এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে মোঃ ফারুক মিয়া বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় দেখতে পেলাম আমাকে মাদক কারবারি আখ্যায়িত করে নিউজ করা হয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন আমি সংবাদ সম্মেলনে মাধ্যমে সাংবাদিক সমাজ ও এলাকাবাসীকে জানাতে ও বিচার দাবি করে বলতে চাই প্রতিপক্ষের সাথে মাদক নিয়ে আমার কোন বিরোধ হয়নি।
দীর্ঘদিন থেকে আমার প্রতিপক্ষের সাথে জমি-জমা এবং দোকান পাটে আগুন দেওয়া নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে খানা এবং আদালতে ৪টি মামলা চলমান রয়েছে।
এরই জের ধরে গত ২মে রাতের অন্ধকারে প্রতিপক্ষের লোকজন আমার এবং আমার স্ত্রীর উপর হামলা চালিয়ে আমার হাত ভেঙে দেয় এবং আমার স্ত্রীকে গুরতর আহত করে, পরে আমাদের চিৎকারের লোকজন এগিয়ে আসার আগেই তারা পালিয়ে যায়। পরবর্তী আমরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে নামীয় ও অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করি। আমার জানা মতে মামলায় কোন শিক্ষার্থীর নাম নেই।যারা আমার উপর হামলা করেছে শুধুমাত্র আমি তাদেরই নামে মামলা করি।
জমি-জমার মামলাটি ভিন্নখাতে নেওয়ার জন্য প্রতিপক্ষের লোকজন আমাকে মাদক কারবারি হিসেবে আখ্যায়িত করে এইসব কর্মকান্ড করেছে। এছাড়াও আমি একজন তরিকার মানুষ মাঝে মধ্যে বাড়িতে মাহফিল আসর বসলে ভক্তরা সিদ্ধি সেবন করে এটি সত্য। তবে আমি মাদক ব্যবসায়ীর সাথে জড়িত না।
তাই আমি এসব সংবাদের প্রতিবাদ জানাচ্ছি এবং আমি সুষ্ট তদন্ত সাপেক্ষে মামলা সমূহের ন্যায় বিচার দাবি করছি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube