প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৬, ৬:০৬ পি.এম
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

"প্রকৃতি থেকে প্রেরণা জলবায়ুর জন্য,আমাদের ভবিষ্যতের জন্য"এই প্রতিপাদ্যকে সামনে রেখে
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় এবং এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত
School Led Community Resilience to Disaster and Climate Risks (SLCRDCR)-III Project এর আয়োজনে গাইবান্ধার সুন্দরগঞ্জে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে রেলিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।
উক্ত কার্যক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সালমা আক্তার পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।কার্যক্রম শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এছাড়াও পুটিমারি উচ্চ বিদ্যালয়,ঘগোয়া স্কুল এন্ড কলেজ,সীচা উচ্চ বিদ্যালয় এবং আলহাজ্ব তহুরন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে গুরুত্ব সহকারে দিবসটি উদযাপিত হয়।
প্রকল্পটি সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখতে এবং শিক্ষক,শিক্ষার্থী ও কমিউনিটির জনগণকে দূর্যোগের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করছে যাতে
দূর্যোগের ক্ষতিকর প্রভাব থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষা পায় এবং সর্বত্র দূর্যোগ সহনশীল পরিবেশ তৈরি হয়।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube