প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৬, ২:৩৫ পি.এম
পাইকগাছায় হাসান হত্যা: মামলার প্রধান আসামি গ্রেফতার

খুলনার পাইকগাছায় চাঁদখালী বাজারে হাসান হত্যার ঘটনায় প্রধান আসামিকে মামলার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব-৬ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা সদর থানার খানজাহান আলী রোডের গ্লাসগো মোড় এলাকায় এস. এন্ড এ মোটর শোরুমে অভিযান চালায়। এ সময় পাইকগাছা থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. নাজমুল হুদা (৩৭)কে গ্রেফতার করা হয়। তিনি পাইকগাছা উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাটের পাশে নিহত হাসানের ঘরের পাশে প্রসাব করে জনৈক কুদ্দুস, এতে কুদ্দুসের সাথে হাসানের সাথে বাক বিতণ্ডা হয় । তখন কুদ্দুস মোবাইলে নাজমুল হুদা মিন্টু সহ কয়েক জনকে ডেকে এনে হাসান কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৯ তাং ৯/৬/২৬ ,ধারা -১৪৩,৩২৩,৩০২,১১৪,৩৪ দঃ বিঃ ।মামলাটি রুজুর পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব-৬ জানিয়েছে, বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেফতার এবং সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত নাজমুল হুদাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube