গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের মামলায় মোঃ চাঁন মিয়া (৫৫)নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে সোমবার (৮ জুন) দুপুরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব শত্রুতার জেরে গত ২১ মে বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের বাসিন্দা মোছাঃ মেলেকা বেগমের বাড়িতে নামীয় ১৫/১৬ জন সহ অজ্ঞাত আরো ৮০/৯০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে বাড়িতে সদস্যদের এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে ঘরবাড়ি ভাংচুর, আসবাবপত্র, টিভি ফ্রিজ, গবাদিপশু,স্বর্ণালঙ্কার লুটপাট সহ বিদেশ থেকে পাঠানো নগদ টাকা নিয়ে পালিয়ে যায় আসামিগণ, এ ঘটনায় ঐ পরিবারের ৬৪ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়।
এঘটনায় মোছাঃ মেলেকা বেগম বাদী হয়ে আদালতে বেলকা ইউনিয়নের মোঃ নুরুন্নবী মিয়ার ছেলে জেমস মিয়া (৪৫), মোঃ নুরুল হকের ছেলে মোঃ নান্নু মিয়া(৩৫), মোঃ রানা মিয়া (৩২) সহ মোঃ চান মিয়া (৫৫) মোঃ আতিকুর রহমান (২৪), মোঃ নূরু মিয়া (৫৫), মোঃ মমিনুর ইসলাম (৩৩), মোঃ আমিনুর ইসলাম (৩০) আরো ১৬জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৮০/৯০জনের নামে মামলা দায়ের করেন।
৭ 'মে রোববার রাতে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ৪নং আসামী মোঃ চাঁন মিয়াকে গ্ৰেফতার করে। সুন্দরগঞ্জ থানা পুলিশ জানান, গ্রেফতারকৃত আসামিকে সোমবার দুপুরে গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com