বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ উত্তরাঞ্চল থেকে শিমুল গাছ বিলুপ্তপ্রায় বালিয়াকান্দিতে ভাই ভাই ফিলিং স্টেশন ও মা মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা জয়পুরহাটে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৯ বালিয়াকান্দিতে মানসিক অবসাদগ্রস্ত বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের মামলায় গ্ৰেফতার-১ দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ১০০ লিটার চোলাই মদসহ এক কারবারী গ্রেপ্তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্পের আমলে সর্বোচ্চ সংঘাত ঢাকার বাতাসের মান আজ ভালো

ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 2:45 pm, সোমবার, ৮ জুন, ২০২৬

ইসরাইল সোমবার জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং এই হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে উপেক্ষা করে করা হয়েছে।

এই হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে পাল্টা হামলা না করতে অনুরোধ করেছিলেন। কিন্তু ট্রাম্পের সেই আহ্বান সত্ত্বেও অভিযান চালিয়েছে ইসরাইল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই যুদ্ধ ১০০তম দিনে পদার্পণ করেছে ও সাম্প্রতিক এই হামলার ফলে গত ৮ এপ্রিল থেকে চলমান নাজুক যুদ্ধবিরতি আরও ঝুঁকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করলেও তা এখনো সফল হয়নি।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানসহ ইরানের তিনটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

এই হামলা মূলত ইরানের রোববারের ১১টি ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চালায় ইসরাইল। ক্ষেপণাস্ত্রগুলো সবই প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো প্রাণহানি ঘটেনি বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সংযত রাখার চেষ্টা করছিলেন, যেন ইসরাইল ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা থেকে বিরত থাকে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়।

তেহরান ‘গুরুতর ভুল’ করেছে বলে অভিযুক্ত করেছে ইসরাইল।

অ্যাক্সিওস-এর সাংবাদিক বারাক রাভিদকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প নেতানিয়াহুর ডাকনাম (বিবি) ব্যবহার করে বলেন, ‘আমি এখনই বিবি বা নেতানিয়াহুকে ফোন করব এবং তাকে প্রতিশোধ না নিতে বলব।’

তিনি আরও বলেন, দুই পক্ষই ইতিমধ্যে পাল্টাপাল্টি আঘাত করেছে, তাই পরিস্থিতি আরও না বাড়িয়ে নতুন করে আর কোনো হামলা না করাই ভালো। কারণ এই হামলা সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com