
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের সাগর মন্ডলের মেয়ে রুকসানা বেগম (১৯) নামে এক কিশোরী কীটনাশক পানে মৃত্যুর ঘটনা ঘটেছে।
আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, ৪ জুন ২০২৬ তারিখে রাতের খাবার খেয়ে রুকসানা তাহার বাবার বাড়িতে নিজ রুমে ঘুমাতে যায়। সকলের অজান্তে সে কীটনাশক পান করে অসুস্থ হয়ে গেলে, তাহার বাড়িতে থাকা লোকজন চেচামেচি করলে আশেপাশের লোকজন এসে তাকে দ্রুত চিকিৎসার জন্য বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তী তাহার অবস্থার অবনতি হলে উন্নতি চিকিৎসার জন্য, ৫ জুন ২০২৬ তারিখ সকালে ৬ টার সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টার সময় রুকসানা বেগম মৃত্যুবরন করেন।
এসময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে জানালে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত ব্যক্তির লাশ তাহার আত্মীয়-স্বজনের কাছে বুজিয়ে দেন।
ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল সূত্রে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়দের মতে, পারিবারিক সচেতনতা ও সন্তানদের মানসিক অবস্থার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন।তবে রুকসানা বেগম এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com