প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ১১:২৮ এ.এম
বালিয়াকান্দিতে আম গাছের ডালের সাথে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইকুরজানি গ্রামে আম গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিয়ে শিউলি বেগম (৪৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শিউলি বেগম ইকুর জানি গ্রামের বাসিন্দা লতিফ মৃধার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিউলি বেগম দীর্ঘদিন যাবত মাইগ্রেনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
গত ২৩ মে রাতে তিনি প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামীর সাথে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন।
পরবর্তীতে ২৪ মে রাত ১২ টা থেকে ভোর ০৫ টার মধ্যবর্তী কোনো এক সময়ে তিনি সবার অগোচরে ঘরের বাইরে যান এবং বাড়ির পূর্ব পাশে থাকা একটি আম গাছের ডালের সাথে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ভোর আনুমানিক ৫টার দিকে শিউলি বেগমের ছেলে সেলিম ঘর থেকে বাইরে বের হলে তাঁর মাকে আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকার ও চেঁচামেচিতে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন ছুটে এসে শিউলি বেগমের গলার ওড়না কেটে মৃতদেহটি নিচে নামান।
ঘটনাটি বালিয়াকান্দি থানাধীন বহরপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে দীর্ঘদিনের রোগজনিত মানসিক কষ্ট থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube