রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

এক নম্বর আসামি হবেন ইউনূস, দুই নম্বর আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 8:01 pm, রবিবার, ২৪ মে, ২০২৬

সুপ্রিম মোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শরীফ উদ্দিন বলেছেন, ‘অন্তর্বর্তী আমলে প্রতিটি হত্যা হামলার ১ নম্বর আসামি হবেন ইউনূস। দুই নম্বর আসামি হবেন আসিফ নজরুল। রবিবার (২৪ মে) কোর্ট প্রাঙ্গণ থেকে তিনি কালের কণ্ঠকে তিনি বলেন, ‘৫ আগস্টের পর কোনো বিচারই হয়নি। রাষ্ট্রের মদদেই মব-কিলিং হয়েছে। রাষ্ট্রের মদদে আমাদের এখানকার বিচারপতিদের হুমকি দিয়ে গেছে টেররিস্টরা। বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা হলো আদালত—টেররিস্টরা এখানে এসে মিছিল করেছে।
এই দৃশ্য আমরা দেখেছি। এই দৃশ্যেরও বিচার হবে, অপেক্ষায় থাকেন।’

আইনজীবী বলেন, ‘বিচারপতিদের সম্পর্কে বাজে মন্তব্য করে, তাদের এখান থেকে বিতাড়িত করা হয়েছে। এইটার ইমাম ছিলেন ইউনূস আর আসিফ নজরুল।
এই অপরাধীদের বিচার হবে, সেই দিন বেশি দূরে না। তার অপরাধ হলো, রাষ্ট্র অপরাধীদের প্রোটেকশন দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পরে সুপ্রিম কোর্টে ভোট নাই, ঢাকা বারে ভোট নাই—তাহলে ৫ আগস্টের পরে কী হয়েছে? ৫ আগস্টের আগে সব ভালোই ছিল। ৫ আগস্টের আগে দেশের মানুষের ন্যায্য অধিকার ছিল।’ তিনি বলন, ‘মানুষ আগে টাকা নিয়ে বাজারে যেতে পারত।
এখন মানুষ টাকা নিয়ে বাজারে যেতে পারে না। গতকাল শহীদ মিনারের সামনে এক লোককে ধরে টাকা নিয়ে গেছে আড়াই শ থেকে তিন শ টাকা—বলে যা আছে তাই দিয়ে দাও! একটা রামরাজত্ব।’

আইনজীবী উল্লেখ করেন, ‘ইউনূস আমলে একটা ছেলেকে ইট দিয়ে থেঁতলে মেরে ফেলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাওয়া অবস্থায় একটা ছেলেকে মেরে ফেলছে,এটা কারা করেছে? প্রতিটি হত্যা মামলার প্রধান আসামি হবেন ইউনূস। আসিফ নজরুল দুই নম্বর আসামি হবেন। এই মামলাগুলো হবে, সময়ের অপেক্ষা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com