প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৬, ৫:২১ পি.এম
কাজিপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদ উল আযহার কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এবং চামড়া ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ লবণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন কাজিপুর শাখার উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬টি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা এবং ১২ জন ব্যবসায়ী প্রতিষ্ঠানে সর্বমোট ২৮টি প্রতিষ্ঠানে ১৫ মেঃ টন লবণ বিতরণের উদ্বোধন করা হয়।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ লবণ কেবলমাত্র কোরবানির পশুর চামড়া সংরক্ষণের কাজেই ব্যবহার করতে হবে। চামড়া যাতে যথাযথভাবে সংরক্ষণ করা যায়, সেটাই মূল উদ্দেশ্য। যদি এ লবণ অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে অপব্যবহার করা হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন কাজিপুর শাখার ফিল্ড সুপারভাইজার মো: মাহবুবুল আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। "উপজেলার প্রতিটি ইউনিয়নে চামড়া সংরক্ষণের প্রস্তুতি হিসেবে এ লবণ বিতরণ করা হয়েছে, যা কোরবানির পরপরই চামড়া দ্রুত প্রক্রিয়াজাতকরণে বড় ভূমিকা রাখবে "বলে জানিয়েছেন, ইসলামি ফাউন্ডেশন কাজিপুর এর ফিল্ড সুপার ভাইজার মোঃ মাহবুবুল আলম।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube