সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সাভারে কোরবানির গরুর হাট উদ্বোধন করলেন এমপি সালাউদ্দিন বাবু

সাভার প্রতিনিধি
  • আপডেট সময় : 8:52 pm, শুক্রবার, ২২ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে  উদ্বোধন হলো সাভার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাট। গতকাল শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই হাটের শুভ উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ সম্পাদক ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। এছাড়া হাটের ইজারাদার দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। ইজারাদার কর্তৃপক্ষ জানায়, দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারী এবং স্থানীয় ক্রেতাদের জন্য হাটে শতভাগ নিরাপত্তা, পর্যাপ্ত আলো, পানি ও বুথের ব্যবস্থা করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগের দিন পর্যন্ত এই হাটে গবাদি পশু কেনাবেচা চলবে।

পৌরসভার একমাত্র অনুমোদিত হাট হওয়ায় এবারও এখানে রেকর্ড সংখ্যক পশুর সমাগম ও ভালো বেচাকেনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com