
দেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে ‘ধর্ষণবিরোধী অদম্য নেটওয়ার্ক’ নামে একটি সংগঠন। গতকাল বিকেল থেকে সাভারের ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার মোড়ে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
তীব্র রোদ ও গরম উপেক্ষা করে মহাসড়কের পাশে অনশনস্থলে অবস্থান ধরে রেখেছেন আন্দোলনকারীরা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে পাকিজার মোড় এলাকা।
তবে দীর্ঘ সময় ধরে অন্ন-জল ত্যাগ করে অনশন কর্মসূচি পালন করতে গিয়ে ইতোমধ্যে আন্দোলনকারীদের অনেকেই শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছেন। অনশনস্থলেই অনেককে ক্লান্ত ও অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে।
পরিস্থিতি বিবেচনায় অনশনরতদের প্রাথমিক সেবা দিতে ছুটে এসেছেন স্থানীয় স্বেচ্ছাসেবী ও চিকিৎসকেরা। তীব্র গরমে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দেখা দেওয়ায় অনশনস্থলেই অনেককে স্যালাইন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
আন্দোলনরত সংগঠনের প্রতিনিধিরা সাফ জানিয়ে দিয়েছেন, দেশে অব্যাহত এই সহিংসতার বিরুদ্ধে প্রশাসন ও সরকারের উচ্চপর্যায় থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ এবং সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা এই আমরণ অনশন কর্মসূচি থেকে এক চুলও নড়বেন না। শরীর ভেঙে পড়লেও দাবি আদায় না করে অনশন ভাঙবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com