প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৬, ৫:২৫ পি.এম
সুন্দরগঞ্জে বসত বাড়িতে ভাংচুর ও লুটপাট

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ১টি বাড়িতে হামলা চালিয়ে ৪টি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা ভাংচুর ও লুটপাট করে ৮০ লাখ টাকার ক্ষতি সাধন করে।
গত ২১ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃত আবুল বক্কর সিদ্দিক মিয়ার
ছেলে মোঃ আনিছুর রহমান বাদী হয়ে পূর্ব বেলকা এলাকার মৃত নুরুল হকের ছেলে মোঃ রানা (৩৫), মোঃ নান্নু(৩৮), মোঃ চাঁন মিয়া (৫২) পিতা অজ্ঞাত, রানা মিয়ার স্ত্রী মোছাঃ পারভীন বেগম (২৮), নান্নু মিয়ার স্ত্রী মোছাঃ রত্না বেগম (৩৪) নাম সহ অজ্ঞাত আরো ৭০-৮০ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঝগড়া বিবাদ ও মনোমালিন্য সহ আদালতে মামলা চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞ আদালতের লোকজন জমিজমা সংক্রান্ত মামলার তদন্ত করে যায় এবং বাদী ও বিবাদীগণকে জানিয়ে যায় উচ্চ আদালতে জমির মামলা চলমান নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা কোন প্রকার ঝগড়া বিবাদে জড়াবেন না।
কিন্তু আদালতে লোকজন চলে যাওয়ার মাত্রই পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিবাদীগণ ভাড়াটিয়া লোকজন নিয়ে বাদী পক্ষের বাড়িতে হামলা চালিয়ে চারটি ভাংচুর করে, বিদেশ থেকে পাঠানো নগদ টাকা সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র টিভি, ফ্রিজ, স্বর্ণালঙ্কা, ঘরের টিন, গরু ছাগল সহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এসময় বাদীর নানী শ্বাশুড়ি মেনেকা বেগম ও নানা শ্বশুর দুলু মিয়া বাঁধা দিতে গেলে বিবাদীগণ তাদের এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে প্রাণ নাশের হুমকি দিয়ে
পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন আহত মোছাঃ মেনাকা বেগম ও দুলু মিয়া সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় বাদী পক্ষের প্রায় ৮০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে জানা যায়।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube