প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ১১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ১১:১৭ এ.এম
কাজিপুরে মাইজবাড়ীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থ্য ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে ) সকাল থেকে বিকাল পর্যন্ত মাইজবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১০ কেজি করে ১২০০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কাজিপুর উপজেলা সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান খান, মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, ট্যাগ অফিসার, মাইজবাড়ী ইউপি সদস্য নাজমুল ইসলাম (স্বপন), নাদু মিয়া, মোছাঃ মিনা খাতুন, মোছাঃ রেহেনা খাতুন প্রমুখ। সকলের সার্বিক সহযোগীতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ কেজি করে ১২.০০ মেঃটন ১২০০ পরিবারের মাঝে উক্ত ভিজিএফ চাল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। ঈদুল আযহার পূর্বে এ চাল পেয়ে খুশি অসহায় হত দরিদ্র মানুষেরা। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube