
রাজবাড়ীর বালিয়াকান্দিতে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে খামারমাগুরা হাতিমোহন খাল পুণঃখননের উদ্বোধন করেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান। এসময় উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি অফিসার রতন কমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর আজম চুন্নু, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন মৃধা, জামালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খায়রুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল শেখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনকালে রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ-উল- হাসান বলেন, সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও খাল পুণঃখনন শুরু হয়েছে। খাল খননের ফলে কৃষকরা উপকৃত হবে, ফসল ভাল হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান খাল খনন কর্মসূচির আওতায় খামারমাগুরা রফিকের বাড়ী থেকে মাশালিয়া খাল পর্যন্ত খাল পুণঃখনন। ১৭৮জন উপকারভোগী প্রতিদিন ৫০০ টাকা করে ৪৩দিন কাজ করবেন। প্রাক্কলিত মাটির পরিমাণ ৩০,৫৩৩.২৫ ঘনফুট, বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৭৭,২৮,৪৩ টাকা, উপকারভোগীর মজুরী ৩৮,৩৬,৪১০ টাকা, সর্দার ভাতা ৪৩০০ টাকা, নন ওয়েস্ট কসট ৩৮,৮৭,৯৩৩ টাকা ব্যয়ে খাল পুনঃখনন হবে বলে জানিয়েছেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com