
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় 'পার্টনার কংগ্রেস-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টায় ঘোড়াঘাট উপজেলা অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এক আলোচান সভা অনুষ্ঠিত হয়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত সরকার ও আসাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও আব্দুল আল মামুন কাওছার শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. শাহ আলম মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহমুদা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সবুরসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কৃষক, খামারি, কৃষি উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট কর্তৃক আয়োজিত পার্টনার কংগ্রেসের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com