
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে মাটি বহনের সময় যথাযথ সতর্কতা অবলম্বন না করে সড়কে কাদামাটি ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে দুই জনকে জরিমানা করেন।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ভ্রাম্যমাণ আদালতে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১ ও ১৭ বিধি অনুযায়ী মিজানুর রহমান চাঁদ (৫০) ও নজরুল ইসলাম (৪০) নামের দুই ব্যক্তিকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের দ্রুত সড়ক পরিষ্কার করে জনসাধারণের চলাচল স্বাভাবিক করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি ও পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com