
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ সকাল ০৭:০০টা থেকে ০৯:৩০টা পর্যন্ত উপজেলার সমাধিনগর ও বহরপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ধলতা দাবি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে সমাধিনগর বাজারের অর্জুন মণ্ডলকে ১ হাজার টাকা এবং বহরপুর বাজারের তেজারত শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ব্যবসায়ীদের কৃষকের আনীত পণ্যের নীট ওজনের ভিত্তিতে মূল্য নির্ধারণ করার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সকলকে ধলতা সংক্রান্ত অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com