
রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে ২টি জিআর ও ২টি সিআর ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৮ মে ২০২৬) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ এর দিকনির্দেশনায় থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ সোহেবুর রহমান, এসআই (নিঃ) মোঃ সেলিম মিয়া, এসআই (নিঃ) সাহাবুদ্দিন খান, এএসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান ও এএসআই (নিঃ) আবুল হাশেম সহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত জিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—
১. সৌরভ সরকার (২৩), পিতা: পলাশ সরকার, সাং-পশ্চিম ভবানীপুর (ড্রাইচ ফ্যাক্টরী)।
২. রাব্বি শেখ (২৫), পিতা: মৃত মনজু শেখ, সাং-আহলাদিপুর, ইউপি-শহিদ ওহাবপুর।
এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—
৩. মোঃ সুমন সরদার, পিতা: মোঃ ছুরাপ সরদার, সাং-গোপালবাড়ী।
৪. মোঃ বাবলু মোল্লা, পিতা: রফিজ উদ্দিন মোল্লা, সাং-বেথুলিয়া।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে তাদের নিজ নিজ বসতবাড়ী থেকে আটক করা হয়েছে। পরবর্তীতে পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com