
রাজবাড়ী সদর থানার পুলিশের বিশেষ অভিযানে ৭টি জিআর ও ১টি সিআর ওয়ারেন্টভুক্ত মোট ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ৭ মে ২০২৬ ইং তারিখে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ শামসুজ্জোহা, এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন, এসআই (নিঃ) মোঃ সেলিম মিয়া, এসআই (নিঃ) সাহাবুদ্দিন খান, এএসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান ও এএসআই (নিঃ) মোকছেদ আলী সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামী হরিদাস হালদার (৪৭), মোঃ আব্বাস শেখ (৪০), মোঃ নয়ন মিয়া (২৪), মোঃ উজ্জল মন্ডল, রাজু কুমার ভক্ত (৫০), মোঃ গাফ্ফার শিকদার (৩১) ও মোঃ চন্দন (২২)-কে গ্রেফতার করা হয়। এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামী সীমা ঘোষকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের রাজবাড়ী সদর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে নিজ নিজ বসতবাড়ী হতে আটক করা হয়। পরে তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রাজবাড়ী সদর থানার পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com