
মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘ফৌজি’র শুটিং টিম। এই দুর্ঘটনায় সিনেমার একজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো পাঁচজন। এই শোকাবহ ঘটনার কারণে সিনেমাটির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
ভোরের দিকে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিংয়ের জন্য যাচ্ছিলেন টিমের সদস্যরা।
পথে আবদুল্লাপুরমেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি একটি সিমেন্টের ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই জোরে ছিল যে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল।
বাকি অংশে প্রভাসকে নিয়ে তিনটি বড় মারপিটের দৃশ্য (অ্যাকশন সিক্যুয়েন্স) ধারণ করার কথা ছিল। ছবির প্রযোজনা সংস্থা ‘মিথ্রি মুভি মেকার্স’ নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আপাতত কাজ বন্ধ থাকলেও প্রযোজকরা জানিয়েছেন, তারা ২০২৬ সালের অক্টোবর মাসেই ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করবেন।
শুটিং চলাকালীন সম্প্রতি সেট থেকে কিছু ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল।
এতে ক্ষুব্ধ হয়ে প্রযোজনা সংস্থা জানিয়েছিল, অনুমতি ছাড়া ভিডিও বা ছবি শেয়ার করা অপরাধ এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই সিনেমায় প্রভাসের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন ইমানভি। এছাড়া গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে বলিউডের মিঠুন চক্রবর্তী ও জয়া প্রদাকে। বর্তমানে পুরো শুটিং ইউনিট এই আকস্মিক দুর্ঘটনায় শোকাহত। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো শুটিং শুরুর কথা ভাবছে প্রযোজনা সংস্থা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com