
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে মর্মান্তিক এক ঘটনায় ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। হৃদয়বিদারক এ ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা সাত্তার খানের ছেলে মিঠু খান (৫০) গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন এবং এলাকায় পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
মঙ্গলবার দুপুর ২টায় জানাজা শেষে পাইককান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে তার স্ত্রী হেনা বেগম (৪৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকেল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
স্বামী-স্ত্রীর এমন পরপর মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের মাতম চলছে। স্থানীয়দের মতে, তারা ছিলেন অত্যন্ত সাধারণ ও পরিশ্রমী দম্পতি, যাদের মধ্যে গভীর ভালোবাসার বন্ধন ছিল।
এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com