
সিরাজগঞ্জের কাজিপুরে জুয়ার আসর থেকে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার গান্ধাইল গ্রামের মৃত হাবিব উল্লার পুত্র সহিদ সরোয়ার (৫৩) ও একই গ্রামের মৃত শমসের আলী শেখ এর পুত্র জয়নাল আবেদীন (৫৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত এগারটায় গান্ধাইল গ্রামের একটি মুদি দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান মালিক জয়নাল আবেদীন দোকান ঘর থেকে সহিদ সরোয়ারকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাৎক্ষণিক স্বীকারোক্তি অনুযায়ী বংগীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ০৪ ধারায় দোকানকে জুয়ার স্থান হিসেবে ব্যবহার করতে দেওয়ায় জয়নাল আবেদীনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আর শহিদ সরোয়ারকে জুয়া খেলা পরিচালনায় সহায়তা করায় একই আইনের ০৩ ধারায় ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে নগদ ২২০ টাকা, ৪৬টি তাস, জুয়া খেলাতে ব্যবহৃত ২টি খাতা, ২টি কলম, ২টি গ্যাস লাইটার এবং ২টি মোটরসাইকেল জব্ধ করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তাকে সহযোগিতা করেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো: এনায়েতুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ ও উপজেলা আনসার বাহিনীর ২০ সদস্যের একটি টিম। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেখানে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলছে আসছিল। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com