
জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলায় ১০টি কাঁচা রাস্তা পাকা করার কাজ উদ্বোধন করা হয়েছে।
এতে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬০ লক্ষ ৭৬ হাজার টাকা।
দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বুধবার সকালে তাঁর নির্বাচনী এলাকার দু’টি উপজেলা বিরল ও বোচাগঞ্জে ১০টি কাঁচা রাস্তা পাকা করার কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
তৃণমূল পর্যায়ে জনগণের চলাচলের সুবিধার্থে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এই রাস্তাগুলো পাকা করা হচ্ছে বলে এলজিইডি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে তাঁর নির্বাচনী এলাকা বিরল ও বোচাগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন এবং দু’টি পৌরসভার যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, বিএনপি সবেমাত্র সরকার গঠন করেছে। এরমধ্যে দেশে উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়ে গেছে। আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা চলমান থাকবে।
তিনি আরো বলেন, উন্নত দেশ বিনির্মাণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। আমি এলাকার সমস্যা ও জনগণের চাহিদা অনুযায়ী সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য আমার নির্বাচনী এলাকাকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাব।
দিনাজপুরের উন্নয়নে ও আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে টেকসই যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
সংসদ সদস্য তাঁর বক্তব্যে সরকারের উন্নয়ন দর্শন তুলে ধরে বলেন, ‘বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও রাস্তা-ঘাটের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অচিরেই দেশের প্রতিটি কাঁচা রাস্তা পাকা করা হবে।’
তিনি উল্লেখ করেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে আমূল বদলে দেবে।
দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এ অঞ্চলের যাতায়াত, শিক্ষা ও পণ্য পরিবহনে অভূতপূর্ব উন্নতি সাধিত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com