
টাঙ্গইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে ঘাটান্দি নতুনপাড়া নজরুল ইসলামের বাড়ির নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালপুরের ভোলারপাড়া গ্রামের রবিউল (৩৮), ভূঞাপুরের কোকাদাইর গ্রামের মনির ওরফে ন্যাংড়া মনির (৩৮), কালিহাতির শামশৈল গ্রামের শাহ আলম (৪৫) ও একই গ্রামের মাসুদ (৩২)।
অভিযানে তালা কাটার, কাটিং প্লায়ার্স, লোহার শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু এবং চাপাতি উদ্ধার করা হয়। ভূঞাপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, সোমবার রাতে ঘাটান্দি নতুনপাড়া নজরুল ইসলামের বাড়ির নিচতলায় ডাকাতি করার প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদের নামে বিভিন্ন জেলার থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com