
জেলায় পরিমাপে কমসহ নিয়ম না মেনে বোতল ও জারে তেল বিক্রির অভিযোগে শহরের রশিদা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ।
ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, নিয়ম লঙ্ঘন করে বোতলও জারে তেল বিক্রি করা হচ্ছিল এবং ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ ও পরিমাপে অসঙ্গতি পাওয়া যায় রশিদা ফিলিং স্টেশনে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাম্পের ৫হাজার টাকা জরিমানা করা হয়। পাম্পের ব্যবস্থাপক মেহেদী হাসান তাৎক্ষণিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ ভ্রাম্যমান আদালতে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, জ্বালানী সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।
কোথাও অসংগতি পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com