
মৌসুম শেষে মোহাম্মদ সালাহর বিদায়কে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন লিভারপুল কোচ আর্নে স্লট। তিনি জানিয়েছেন, এই তারকা ফুটবলার ‘একটি বড় ফেয়ারওয়েলের’ যোগ্য।
সম্প্রতি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সালাহকে। এতে শঙ্কা তৈরি হয়েছিল, এটাই হয়তো লিভারপুলের জার্সিতে তার শেষ ম্যাচ।
তবে ক্লাব নিশ্চিত করেছে, এটি গুরুতর নয়, সামান্য পেশির চোট।
স্লট জানিয়েছেন, মৌসুমের শেষভাগে আবার মাঠে ফিরতে পারবেন সালাহ, যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচে তাকে পাওয়া যাবে না।
তিনি বলেন, ‘সালাহর চোট গুরুতর নয়, এটা আমাদের জন্য স্বস্তির। সে আবার খেলতে পারবে, এটাই গুরুত্বপূর্ণ।
আর যদি কেউ বড় ফেয়ারওয়েলের যোগ্য হয়, সেটা অবশ্যই মোহাম্মদ সালাহ।’
২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে ৪৪০ ম্যাচে ২৫৭ গোল করেছেন সালাহ। তিনি ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com