
সিরাজগঞ্জের কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে জাতীয় ও মে দিবসের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতাউল গণি এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কাজিপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রবিউল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, সদস্য সচিব মজিবুর রহমান, শুভগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেনসহ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসব কর্মসূচিতে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন। সেখানে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে আজ সারা বিশ্বে শ্রমিকদের অধিকার স্বীকৃত। কিন্তু আজও মেহনতি মানুষ তাঁদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ থেকে বঞ্চিত। শ্রমিকের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com