
ঢাকা আশুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
শুক্রবার বিকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ও বিল্ডিং কনস্ট্রাকশন ফেডারেশন আশুলিয়া থানা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।
এসময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ও বিল্ডিং কনস্ট্রাকশন ফেডারেশন আশুলিয়া থানা কমিটির সভাপতি শাহ-আলমের নেতৃত্বে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের বসুন্ধরা-বগাবাড়ী এলাকা থেকে এই র্যালী বের করা হয়। র্যালীতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে সড়ক প্রদক্ষিণ করেন শতাধিক শ্রমিক। পরে র্যালীটি গুরুত্বপূর্ণ বাইপাইল বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিকদের কণ্ঠে শোনা যায় ন্যায্য মজুরী, কর্মঘণ্টা নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক অধিকারের পক্ষের বিভিন্ন স্লোগান।
সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির পেছনে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। অথচ অনেক ক্ষেত্রেই শ্রমিকরা ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন।
সংগঠনটির থানা কমিটির সভাপতি শাহ-আলম বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে, শিল্প খাত দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। তারা শ্রম আইন যথাযথ বাস্তবায়ন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, সময় মত বেতন প্রদান এবং শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা জোরদারের দাবী জানান।
সমাবেশে স্থানীয় শ্রমিক নেতা, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন কারখানার শ্রমিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী প্রতি বছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com