
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর) প্রকল্পের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহম্মদ, মাহলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মো. মোজাহারুল ইসলাম, মো. ইব্রাহিম খলিলুল্যøাহ, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অডিনেটর প্রসেনজিত রায়, এসএলসিআরডিসিআর প্রকল্পের উপজেলা ম্যানেজার আফরুজা বুলবুল, টেকনিক্যাল অফিসার রুশেল মিস্ত্রী, স্কুল ফ্যাসিলিটেটর সাবরিনা জাহান সুমি প্রমুখ। সভায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭টি প্রতিষ্ঠানকে দুর্যোগ সহনশীল হিসেবে নির্মাণ করার তথ্য তুলে ধরা হয়। এছাড়া দুর্যোগ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com