
"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্যবিভাগ সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে পুষ্টি বিষয়ক চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।এতে অংশ নেয় উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়।
উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাসেল। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, একটি জাতি গঠনের জন্য পুষ্টির কোন বিকল্প নাই। এজন্য আমরা খাদ্য গ্রহনের সময় খাদ্যের পুষ্টিমান এর দিকেও লক্ষ্য রাখবো। নিজেও এবিষয়টি জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করবো।”স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডাক্তার মিনহাজুস সালেকীন, স্বাস্থ্য সহকারী পরিদর্শক ইনচার্জ শরিফুল ইসলাম মজনু, স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব মোঃ আবু তালেবসহ নার্স, স্বাস্থ্য সহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী স্বাস্থ্যকর্মীগন।
উক্ত সভায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণসহ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ যে, বাংলাদেশে সুস্থ্য ও কর্মক্ষম জাতি গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর সাধারণত এপ্রিলের শেষে (যেমন- ২৩-২৯ এপ্রিল ২০২৬ জাতীয় পুষ্টি সপ্তাহ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com