
লেবাননের সঙ্গে ইসরাইলের প্রস্তাবিত সরাসরি আলোচনা সোমবার প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ নেতা নাইম কাসেম।
তিনি একে ‘মহাপাপ’ আখ্যা দিয়ে বলেন, এতে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে।
বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে নাইম কাসেম বলেন, ‘ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। ক্ষমতায় যারা আছেন, তারা যেন জানেন, তাদের এই পদক্ষেপ লেবানন বা তাদের নিজেদের কোনো উপকারে আসবে না।’
এই সরাসরি আলোচনা থেকে সরে আসার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি লেবাননকে অস্থিরতার ঘূর্ণাবর্তের দিকে ঠেলে দিচ্ছে।
কাসেম আরও বলেন, এই সরাসরি আলোচনা ও এর ফলাফল আমাদের কাছে যেন অস্তিত্বহীন। এতে আমাদের কোনো আগ্রহ নেই।
তিনি বলেন, ‘আমরা লেবানন ও এর জনগণের জন্য আমাদের প্রতিরক্ষামূলক প্রতিরোধ চালিয়ে যাব।’
নাইম কাসেম বলেন, শত্রু যতই হুমকি দিক, আমরা পিছু হটব না, নত হব না এবং পরাজিত হব না।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com