
রাঙ্গামাটি জেলায় আজ থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেল ৩টায় রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো: রুহুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার কর্নেল মোহাম্মদ ইকরামুল রাহাত পিএসসি। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ জসিম উদ্দিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ক্রীড়াক্ষেত্রে পার্বত্য রাঙ্গামাটি সম্ভাবনাময় একটি অঞ্চল। রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনকে আরো গতিশীল করতে উদ্যোগ নেয়া হবে।
পুরুষের পাশাপাশি রাঙ্গামাটি মহিলা ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হবে বলে তিনি মন্তব্য করেন। এই টুর্নামেন্টের মাধ্যমে পাহাড় থেকে আগামীতে নতুন নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কাপ্তাই উপজেলা দল ও নানিয়ারচর উপজেলা দল। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় ট্রাইব্রেকারে ৩-১ গোলে কাপ্তাই উপজেলা জয় লাভ করে।
টুর্নামেন্টে জেলার ১০ উপজেলার ১০টি ফুটবল দল অংশ নিচ্ছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com