
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। মুসলমানদের কাছে সৌভাগ্যের এই রজনীটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত হয়।
এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল-ধর্মীয় ওয়াজ ও নসিহত, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, পবিত্র কোরআন তিলাওয়াত এবং হামদ-নাত পরিবেশন।
জাতীয় মসজিদের পাশাপাশি সারা দেশের মসজিদগুলোতেও বিশেষ আয়োজনে পবিত্র শবে বরাতের গুরুত্ব তুলে ধরে বয়ান করা হয়। মাগরিবের নামাজের পর থেকেই মুসল্লিরা মসজিদে সমবেত হতে শুরু করেন। এ সময় ধর্মীয় আলোচনা শেষে এশার নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পবিত্র শবে বরাত উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন।
এই মহিমান্বিত রাতে বিপুল সংখ্যক মানুষ নিকটস্থ কবরস্থানগুলোতে ভিড় করেন। সেখানে তারা নিজ নিজ আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে অনেক মানুষ গরিব, দুঃখী ও দুস্থদের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী এবং মিষ্টি বিতরণ করেছেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com