রংপুরের কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০২৩ সালের ১ জুন যোগদান করেন মোঃ মহিদুল হক। দীর্ঘ আড়াই বছর দক্ষতার সহিত কার্যপরিচালনার পর জাতীয় সংসদ ভবন সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন হওয়ায় গত ৩০ নভেম্বর ছিল তার শেষ কর্মদিবস। ভালো মন্দ নিয়ে মানুষ। একজন মানুষ কখনো সকলের প্রিয় হতে পারে না। তবে একজন মানুষ কতটুকু ভালো সেটা বুঝা যায় সেই মানুষটা যখন চলে যায়।
৩০ নভেম্বর থেকেই মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠান থেকে শুরু করে কাউনিয়া উপজেলার সাংবাদিক সংগঠন, বড়ুয়াহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ স্কাউট পক্ষ থেকে আয়োজন করে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের। ১ ডিসেম্বর অফিসার্স ক্লাব আয়োজন করে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার সকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পাপিয়া সুলতানা যোগদানের পর তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় বেলা দেখা যায় এক হৃদয়বিতারক দৃশ্য। বিভিন্ন দপ্তর প্রধানগণ দীর্ঘদিন যার সাথে কাজ করেছেন নিষ্ঠার সাথে আজ সেই মানুষটা ছেড়ে চলে যাচ্ছে অন্যত্রে। এ-দৃশ্য যেন কোন আপন মানুষ হারিয়ে যাবার মতো। বিদায় বেলায় মোঃ মহিদুল হক উপস্থিত সকল কর্মকর্তা কর্মচারীকে বুকি জড়িয়ে ধরেন অবলীল ভাবে। সকলেই আশীর্বাদ করেন ভালো থাকবেন স্যার।