শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

উল্লাপাড়ায় খাল থেকে নিখোঁজ শহিদুল মন্ডলের লাশ উদ্ধার

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : 3:01 pm, রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রিজ সংলগ্ন খাল থেকে শহিদুল ইসলাম মন্ডল (৬৫) নামের এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ৩০ শে নভেম্বর ভোরে স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে উল্লাপাড়া মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর শহিদুল ইসলাম মন্ডল আর ফিরে আসেননি। তিনি সাধারণত প্রতিদিন বিকেলেই বাড়ি ফিরতেন। কিন্তু দীর্ঘ সময়েও না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন সকালে দমদমা ব্রিজের পাশে খালে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন,

“ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনাটি হত্যা নাকি দুর্ঘটনা—তা নিশ্চিতভাবে বলা যাবে। সব দিক মাথায় রেখে বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি আতঙ্কও ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর ধারণা, রাতে অন্ধকারে পা পিছলে খালে পড়ে যেতে পারেন শহিদুল মন্ডল। তবে তারা পুলিশের সঠিক তদন্তের প্রত্যাশা জানিয়েছেন।

শহিদুল ইসলাম মন্ডলের মৃত্যুতে পরিবারে চলছে কান্না আর শোকের মাতম। স্বজনরা জানিয়েছেন, তিনি শান্ত-স্বভাবের একজন ব্যক্তি ছিলেন এবং এলাকায় সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন।

স্বজনরা পুলিশের কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তাদের ধারণা, মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com