
ভারত থেকে ফেরার পথে শফিউল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ১০ হাজার ইউএস ডলার, ১লাখ ১০ হাজার সৌদি রিয়ালসহ আটক করেছে বিজিবি।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে।
আটককৃত শফিউল ঢাকার লালবাগের সিরাজুল ইসলাম এর ছেলে। তার পাসপোর্ট নং বি-০০৭৪৫৬৬৩।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারত থেকে ওই যাত্রী বেনাপোল কাস্টমস পার হয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আসলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার কাছে মার্কিন ডলার ও সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।
আটককৃত শফিউল আলমকে ডলার ও রিয়ালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com