
ভারতের জয়ন্তীপুর এলাকা থেকে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আনুষ্ঠানিক ভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাতে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর বিওপি ও পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে তাদেরকে হস্তান্তর করা হয়।
বৈঠকে রঘুনাথপুর বিওপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান এবং পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি প্রবীণচান্দ নিজ নিজ বাহিনীর নেতৃত্ব দেন। এসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনার পর বিএসএফ কর্তৃপক্ষ আটক ব্যক্তিদের নথিপত্রসহ বিজিবির নিকট হস্তান্তর করে।
হস্তান্তরপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের মধ্যে নারী-পুরুষ ও শিশুসহ মোট ১৫ জন রয়েছেন। তারা হলেন, আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (০৪), তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), আমিনুর রহমান (৫৬) এবং আব্দুল্লাহ আল মামুন (২৯)।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কার্ডসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত করা হয়েছে। তারা গত তিন থেকে চার বছর ধরে ভারতের কলকাতা অঞ্চলে অবস্থান করছিলেন। কর্মসংস্থানের উদ্দেশ্যে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
পরবর্তীতে রঘুনাথপুর বিওপি কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া অনুযায়ী হস্তান্তরকৃত নাগরিকদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মানুযায়ী পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com