শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

কিশোরগঞ্জে ভারতীয় মালামালসহ বাল্কহেড জব্দ, আটক ৪

কিশোরগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : 9:30 pm, শনিবার, ১ নভেম্বর, ২০২৫

জেলায় আজ মেঘনা নদীতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারের সময় বাল্কহেড ভর্তি ভারতীয় মালামালসহ চারজনকে আটক করেছে নৌ-পুলিশ।

জব্দকৃত ভারতীয় মালামালের বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ১৬ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।  

শুক্রবার দিবাগত শনিবার রাত ৩টার দিকে মেঘনা নদীর ভৈরব অংশে অভিযানকালে ‘এম.বি কদর নৌপরিবহন’ নামের একটি বাল্কহেড থেকে এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত রমজান মিয়ার ছেলে ইসমাইল মুন্সি (৩৭), মৃত দানিছ মিয়ার ছেলে রাকিব মিয়া (বয়স অজ্ঞাত) ও সোহাগ মিয়া (৩৫) এবং মৃত নূর ইসলামের ছেলে নিজাম (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের বাদাঘাট সীমান্ত এলাকা থেকে রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন ভারতীয় বিভিন্ন মালামাল নিয়ে ভৈরব বাজারের দিকে যাচ্ছিল বাল্কহেড ‘এম.বি কদর নৌপরিবহন’। গোপন তথ্যের ভিত্তিতে টহলরত নৌপুলিশের একটি টিম মেঘনা নদীতে অভিযান চালিয়ে বাল্কহেডসহ পণ্যগুলো জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬০ বস্তা ফুসকা ও ৩২০ পাতা জিলেট ব্লেড। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জোবায়ের হোসেন জানান, এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামাল নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com