
মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানব পাচারকারীর বাড়ি থেকে অভিযান চালিয়ে গত দু'দিন আগে ৮ বাংলাদেশি নাগরিক'কে আটক করে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। শুক্রবার (২৯শে নভেম্বর) সকালে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে বিচারক ২ শিশু ও ২ নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতে আবারও ভারতে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করেছে বিজিবি।
আটকের বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবি'র শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গত ২৮শে নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানবপাচারকারী মো.ওয়াসকুরুনীর বাড়ি থেকে ৮জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, গত শুক্রবার সকালে ওই ৮ জনকে কুলাউড়া থানা পুলিশ মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করে। তাদেরকে আদালতে তোলার পর মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার ছেলে তালহাকে (২) জামিন দেন বিচারক। জামিন পেয়ে রাতেই তারা ফের লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবি'র সদস্যরা তাদেরকে আটক করেন। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, শনিবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com